সাকার জন্যই চট্টগ্রামের মানুষ শঙ্কায় আছে: বন প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী তথা সাকা চৌধুরীর জন্যই চট্টগ্রামের মানুষ শঙ্কায় আছে। ১৯৭১ সালে তাঁর কারণে মানুষ শঙ্কিত ছিল, এমনকি ১০ ট্রাক অস্ত্র আমদানির কারণেও চট্টগ্রামের মানুষ শঙ্কিত হয়ে পড়েছিল। তবে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ায় চট্টগ্রামের মানুষ শঙ্কিত বলে উল্লেখ করেছিলেন। এরই জবাবে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আজ এ কথা বললেন।