সাকার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি। এর আগে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে সাকা চৌধুরীর আইনজীবী আহসানুল হক বক্তব্য উপস্থাপন শুরু করেন চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। তিনি বলেন, সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগগুলো অতিরঞ্জিত ও ভুয়া। আহসানুল হক বলেন, মুক্তিযুদ্ধের সময় সাকা চৌধুরীর বয়স ছিল ২০-২২ বছর। তিনি শান্তি কমিটির, রাজাকার বাহিনীর বা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সংগঠনের সদস্য ছিলেন না। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অতিরঞ্জিত ও ভুয়া।৪০ বছর পর সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা করার উদ্দেশ্য নিয়ে আহসানুল হক বলেন, কোনো মামলা করার ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত দেরি মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি করে।