সাকার বিরুদ্ধে জবানবন্দি দিলেন উপাচার্য সালেহ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি এই জবানবন্দি দেন।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী সালেহ উদ্দিন জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, ১৯৭১ সালের জুলাই মাসে তাঁকে সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি গুডস হিলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। সেখানে সাকা চৌধুরী তাঁকে চড়ও মেরেছিলেন। আগামীকাল মঙ্গলবার আসামিপক্ষ তাঁকে জেরা করবে।