সাকার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা ১ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ১ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রোববার এ সময়সীমা নির্ধারণ করেন।ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে এ তারিখ নিশ্চিত করে বলেন, এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারলে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।ট্রাইব্যুনাল গত ১৯ এপ্রিল শুনানিতে সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন ১৯ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।