সাকার বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালী তাঁর জবানবন্দি শেষ করেছেন। কাল সোমবার তাঁকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জবানবন্দিকালে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ মে থেকে ১৬ জুন পর্যন্ত তিনি ক্যাপ্টেন করিমের সঙ্গে নানা অপারেশনে অংশ নেন। এ সময় করিমের কাছ থেকে তিনি জানেন, এপ্রিলের মাঝামাঝি নাগাদ হাটহাজারী থানার তিন রাস্তার মাথা থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে সালাউদ্দিন ও তাঁর সঙ্গীরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে হত্যা করে লাশ গুম করা হয়। এ ছাড়া কুণ্ডেশ্বরী ঔষাধালয়ের প্রতিষ্ঠাতা দানবীর নূতন চন্দ্র সিংহকে পাকিস্তানি সেনাদের সহযোগিতায় হত্যা করা হয়। ’৭১-এর ১৩ এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গহিরা, সুলতানপুর, জগত্মল্যপাড়া, উনসত্তুরপাড়াসহ আশপাশের অনেক এলাকায় পাকিস্তানি সেনাদের সহযোগীরা ধর্মীয় বিদ্বেষের কারণে হিন্দুপ্রধান এলাকায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরুর আগে গাজীপুর কারাগার থেকে সালাউদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।