সাকার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীকে জেরা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মো. সলিমুল্লাহকে জেরা শুরু করেছে আসামি পক্ষ। আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ তাঁকে জেরা করেন আসামি পক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক।জেরায় তিনি সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি গুডস হিল ও আশপাশের এলাকা, রাস্তাঘাট ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।বেলা একটার দিকে ট্রাইব্যুনাল-১-এ মামলার কার্যক্রম কাল পর্যন্ত মুলতবি করা হয়।