সাকার বিরুদ্ধে শুনানি ৭ মার্চ, আটক ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় অভিযোগ গঠনের ওপর আগামী ৭ মার্চ শুনানি হবে। একই সঙ্গে হাইকোর্ট থেকে তাঁর পাওয়া জামিনের মেয়াদ ওই দিন পর্যন্ত বহাল রেখেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস এ দিন ধার্য করেন।এদিকে, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে আদালত প্রাঙ্গণ থেকে ২০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ জানান, আটক ব্যক্তিদের মধ্যে কেউ গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী এলাকায় দিনভর সড়ক অবরোধ, বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় জড়িত আছে কি না, তা ভিডিও ফুটেজ দেখে যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ২০১০ সালের ৭ নভেম্বর ভোরে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ অভিযোগে পরের দিন সীতাকুণ্ড থানা-পুলিশ বাদী হয়ে মামলা করেন। মামলায় সাকা চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।