সাকার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৪ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম আজ রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষ করেন। ৩ মে এ বক্তব্য উপস্থাপন শুরু করেন তিনি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে তিনটি আবেদনের ওপর শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী। একটি আবেদনে আনুষ্ঠানিক অভিযোগের কিছু ভুল সংশোধনীর আরজি জানান তিনি। অপর দিকে, আবেদনে নতুন পাঁচজন সাক্ষীর জবানবন্দি অন্তর্ভুক্ত করার আরজিও জানান তিনি।