সাকার বিরুদ্ধে ৭ মার্চ অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফৌজদারহাটের সলিমপুর পাকা রাস্তার মাথায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আগামী ৭ মার্চ অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া আজ সোমবার সকালে শুনানির পর এ আদেশ দেন।একই আদেশে বিচারক আবদুল কুদ্দুস মিয়া ৫০ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। এই মামলায় সালাউদ্দিন কাদের হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন। ২০১০ সালের ৭ নভেম্বর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাটের সলিমপুর পাকা রাস্তার মাথায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। ইতিপূর্বে এ মামলায় অন্য আট আসামি জামিন পান। আজ সকালে সালাউদ্দিনকে চট্টগ্রামের এই আদালতে হাজির করা হয়।