সাকার স্ত্রীর মানহানি মামলা, পরে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের দুই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। আজ সোমবার বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) স্ত্রী ফরহাত কাদের চৌধুরী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলার অভিযোগে আইনগত কোনো ভিত্তি না থাকায় তা সরাসরি খারিজ করে দেন আদালত। মহানগর হাকিম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা খারিজ করে দেন।সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী যাঁদের বিরুদ্ধে মানহানি মামলা করেন, তাঁরা হলেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারী আবদুল হান্নান খান ও নুরুল ইসলাম।মামলায় অভিযোগ করা হয়, ডেইলি স্টার পত্রিকায় আজ সোমবার সাকা চৌধুরী সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। মামলার অভিযোগে বলা হয়, প্রতিবেদনে দুই তদন্ত কর্মকর্তা মামলার বিচারকাজ শুরুর আগেই সাকাকে অপরাধী হিসেবে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছেন। এ ধরনের বক্তব্য পত্রিকায় প্রকাশ হওয়ার কারণে মানহানি হয়েছে বলে সাকা চৌধুরীর স্ত্রী দাবি করেছেন।