প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের মূল বোলার, গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবং দলের অধিনায়ক সবকিছুই সাকিব আল হাসান সাফল্যের সঙ্গে এতটাই অনায়াসে করেন যে অনেকের হয়তো মনেও থাকে না, বয়স তাঁর মাত্রই ২৩! বাংলাদেশ দলের জন্য সাকিব যে কতখানি গুরুত্বপূর্ণ, তার প্রমাণ আরেকবার হয়ে গেল ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে। চৈত্রের খরতাপে বাংলাদেশের রেকর্ড ৬৬ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন, দুই ইনিংসে করেছেন ৪৯ ও ৯৬ রান। জন্মদিনে দলের ড্র, নিজের সেঞ্চুরি—কোনোটাই হয়নি, ম্যাচ-সেরার পুরস্কার কিন্তু ঠিকই পেয়েছেন!