প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের অধিনায়ককে মাঠে ও মাঠের বাইরে সার্বক্ষণিক দল নিয়ে পরিকল্পনা করতে পারতে হবে। অতি অবশ্যই সেরা একাদশে তাকে জায়গা পেতে হবে। মাশরাফি বিন মুর্তজা এর সব শর্তই পূরণ করে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, ইনজুরি বেচারার পিছু ছাড়ে না। খুবই দুর্ভাগ্য যে দারুণ কমিটমেন্ট থাকা সত্ত্বেও ছেলেটাকে আমরা সব সময় জাতীয় দলে পাচ্ছি না। ও হয়তো দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ভালোই হতো। কিন্তু বৃহত্তর স্বার্থ বিবেচনায় এখন সাকিব আল হাসানকে দীর্ঘ মেয়াদে অধিনায়ক করার কোনো বিকল্প নেই। একদিক থেকে দেখতে গেলে আমাদের ক্রিকেটের পরম সৌভাগ্য যে আমরা তার মতো একজন খেলোয়াড়কে পেয়েছি। ব্যাটে-বলে সে তো দারুণ ভরসা। সঙ্গে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বারবার ঝলক দেখাচ্ছে। মাঠে ওর অধিনায়কত্বও ভালো লেগেছে। তাই কোনো অনিশ্চয়তা না রেখে সাকিবকেই অধিনায়ক করে ফেলা উচিত।