সাকিবের চোখে ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্জননিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। ২০১০-এ এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে! বড় দলের বিপক্ষে হোয়াইটওয়াশের সাফল্য—আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন এটা।আক্ষেপআক্ষেপ একটাই—শেষ ছয় মাসে কোনো টেস্ট খেলতে না পারা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার কথা থাকলেও সেটা হয়নি।্রবিশ্বকাপের আগে সবাই কেন জানি ওয়ানডে খেলার কথাই বলছে বেশি করে। কিন্তু আমি তো দেখছি এই সময়ে অন্য দলগুলো টেস্টও খেলছে! শুধু বাংলাদেশই খেলছে না।সেরা ম্যাচইংল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচটি। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো অনেক বিরাট ব্যাপার, আমাদের জন্য তো প্রথমই। তা ছাড়া এর আগে আমরা অনেক দিন ধরে কোনো ম্যাচ জিতছিলাম না।আমার ২০১০সব মিলিয়ে ভালোই গেছে বছরটা। বছরের শুরুর দিকে ব্যাটিংটা ভালো না হলেও বছরের শেষ দিকে এসে ভালো হয়েছে। বোলিং শুরুর দিকে অনেক বেশি ভালো ছিল, শেষের দিকে অত ভালো ছিল না। তার পরও বলব, আন্তর্জাতিক ক্রিকেটে আমার সারা বছরের পারফরম্যান্সে আমি খুশি।বাংলাদেশের ২০১০বেশ ভালোই কেটেছে বলব। এত ভালো বছর এর আগে কেটেছে বলে মনে পড়ে না। এই বছরই সম্ভবত বড় দলগুলোর বিপক্ষে আমরা সবচেয়ে বেশি ম্যাচ জিতলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টা, ইংল্যান্ডকে হারালাম—মোট পাঁচটা! এর আগে কি এক বছরে আমরা এতগুলো বড় ম্যাচ জিতেছি? এর আগে বড় দলের বিপক্ষে জয়গুলো চমক হয়ে আসত, এবার যেন প্রত্যাশাই ছিল আমরা জিতব এবং অনেক ম্যাচে জিতেছিও। বিশ্বকাপের আগের বছর হিসেবে চমৎকার একটা বছর বলতে পারেন।