সাকিবের জন্য গর্বিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আর দুটো রান করলেই হয়তো দল জিতে যেত’—ম্যান অব দ্য সিরিজের পুরস্কার নিতে এসে অনুষ্ঠান-সঞ্চালক রমিজ রাজাকে সাকিব এ কথাগুলো বললেন। কথা বললেন বললে ভুল হবে, তাঁকে বলানো হলো। ‘এশিয়া কাপ জয় এত কাছে তবুও অনেক দূরে’—এমন একটি পরিস্থিতিতে আর কারই বা কথা বলতে ইচ্ছা করবে ! সাকিব আল হাসানকে ঠিক তেমনই মনে হলো। সাকিবের মনের অবস্থা যা-ই হোক, দেশের লাখো ক্রিকেটামোদীদের মনের অবস্থা যা-ই হোক, বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সত্যিই গর্বিত করেছেন সবাইকে। ক্রিকেটকে তো বটেই। ‘পুরো প্রতিযোগিতাতে আমরা একটি ইউনিট হিসেবে খেলেছি। আমাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ফাইনালেও এশিয়া কাপ জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। হয়তো আমি আর দুটো রান করে গেলে আমরা এশিয়া কাপ জিতে যেতাম। ব্যাপারটি আমাদের জন্য মোটেও ছোট কিছু নয়।’ সাকিব আল হাসানের মন্তব্য।ফাইনালে চমত্কার শুরুর পর হঠাত্ যখন ছন্দপতন। ঠিক তখন সিংহহূদয় নিয়ে ব্যাট হাতে খেলতে নামলেন এই ক্রিকেটার। প্রাথমিক বিপর্যয় সামলে আজও খেললেন ৬৮ রানের অনবদ্য এক ইনিংস। দলকে ম্যাচ জিতিয়ে ফিরতে পারলে হয়তো তাঁরও ভালো লাগত। কিন্তু বলের হিসাবে পিছিয়ে পরা সময় সেই পরিস্থিতি সামলাতে গিয়েই তিনি বিদায় নিলেন। কিন্তু জানিয়ে গেলেন বিশ্বকে, ক্রিকেটে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার দিন শেষ।সত্যিই ক্রিকেটে বাংলাদেশকে হালকা করে নেওয়ার, তুচ্ছ প্রতিপন্ন করার দিন শেষ। এবারের এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স সেটাই বলে গেল সবাইকে। সাকিবও মনে করেন তা, ‘এশিয়া কাপে যেখানে শেষ করলাম, আশা করি, সেখান থেকেই এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। ভালো খেলার এই ব্যাপারটি আমরা ধরে রাখতে পারব ভবিষ্যতেও।’সাকিব তুমি দলে থাকলে আমরাও সেটা বিশ্বাস করি !