সাকিবের জবাব, কলকাতার জয়
উপেক্ষার জবাব তির্যক ভাষায় নয়, দিতে হয় পারফরম্যন্স দিয়ে—ম্যান অব দ্য ম্যাচ হয়ে ক্রিকেট বিশ্বকে যেন আরও একবার কথাটি স্মরণ করিয়ে দিলেন সাকিব আল হাসান। সাকিবের নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে রাজস্থান রয়্যালসকে গতকাল ৫ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দলের জয়েও তাঁর অবদান ছিল। অথচ এবারের আসরের শুরু থেকেই সাকিবকে উপেক্ষা করে যাচ্ছিল কলকাতা!কলকাতার বোলারদের মধ্যে গতকাল সবচেয়ে বেশি সফলতা পান সাকিব। ৪ ওভার বল করে শিকার করেন তিনটি উইকেট। তাঁর অতি নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদেই প্রথমে ব্যাট করা রাজস্থানকে মাত্র ১৩১ রানে আটকে রাখতে সমর্থ হয় কলকাতা। সাকিবের গড়ে দেওয়া মসৃণ পথে এর কেবল হেঁটে চলেন কলকাতার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত জয় আসে ৪ বল বাকি থাততে।বল হাতে সাকিব কতটা কৃপণতা করেন এবার দেখুন। তিন উইকেটের বিনিময়ে তিনি ব্যয় করেন মাত্র ১৭ রান, ইকোনমি রেট ৪.২৫। আইপিএলের মতো আসর যেখানে ব্যাটসম্যানরাই সুবিধা পান, সেখানে সাকিবের এই কৃতিত্বের প্রশংসা করতেই হয়। ব্যাট হাতে মারমুখী ছিলেন সাকিব। তবে ১০ বল খেলে ১৬ রান করে আউট হন তিনি।টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা সাকিবকে প্রথম দুই ম্যাচে উপেক্ষা করে কলকাতা। তাঁকে না নিয়ে দলে নেওয়া হয় এমন ক্রিকেটারদের, সাকিবের সঙ্গে তুলনায় যাওয়ার যোগ্যতাটুকুও তাঁদের নেই। এ অবস্থায় সাকিব যেন জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর রাজস্থানের বিপক্ষেও সুযোগ পেয়ে কলকাতাকে নিজের জাত চিনিয়ে দিলেন সাকিব।সংক্ষিপ্ত স্কোর:রাজস্থান রয়্যালস: ১৩১/৫ (২০ ওভার)শাহ ৩১, দ্রাবিড় ২৮সাকিব ১৭/৩কলকাতা নাইট রাইডার্স: ১৩৭/৫ (১৯.২ ওভার)ক্যালিস ৩১, বিসলা ২৯ফল: কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে জয়ী।