সাক্ষাৎকারে যা যা করবেন না
অনেক চাকরিপ্রার্থীই সাক্ষাৎকার পর্বে ছোট-বড় কিছু ভুল করে বসেন। এ ভুলগুলো এড়িয়ে চলতে পারলে, ভালো চাকরি করায়ত্ত করাটা সহজ হবে। দেরিতে এবং অপ্রস্তুত অবস্থায় পৌঁছানো:অনেকেই মনে করতে পারেন এ ভুলটা উল্লেখ করার দরকারটাই বা কি? এটা তো সবার জানাই। কিন্তু জানা সত্ত্বেও এ ভুলটি অনেকেই করে। দেরিতে পৌঁছানো, মুখে কটু গন্ধ নিয়ে ঢোকা, চুইংগাম চিবানো, চুল বা পোশাক এলোমেলো রাখা ইত্যাদি সাক্ষাৎকার গ্রহীতার কাছে আপনার অবিশ্বস্ত, অযোগ্য, দায়িত্বহীন চরিত্রই ফুটিয়ে তুলবে। মোবাইল ফোন চালু রাখা: সাক্ষাৎকার দেওয়ার কক্ষে ঢোকার আগে অবশ্যই মোবাইল ফোনটা বন্ধ করতে হবে।যদি চালু থাকে আর তা বেজে ওঠে তবে সে জন্য খেসারতও দিতে হতে পারে। সাক্ষাৎকারগ্রহীতারা ভাববেন, আপনি সাক্ষাৎকারটাকে হালকাভাবে নিচ্ছেন। মানসিকভাবে অপ্রস্তুত থাকামানসিকভাবে সাক্ষাৎকারের প্রস্তুতি নিয়ে রাখলে ফলটা অনেক ভালো পাওয়া যায়। প্রতিষ্ঠান ও আপনার ঈপ্সিত পদটা নিয়ে আগেই ভালো করে গবেষণা করে নিতে হবে। সাক্ষাৎকারের প্রশ্ন কী হতে পারে তারও একটা প্রস্তুতি নিয়ে রাখা ভালো। সাক্ষাৎকারে কী প্রশ্ন সাধারণত আসে তা অনেক ওয়েবসাইট থেকেই জানা যায়। ঘেঁটেই দেখুন না। যেমন, তারা জানতে চাইতে পারে আপনি কেন এ চাকরি চান। আপনি প্রতিষ্ঠানে কী অবদান রাখতে পারবেন, আপনার শক্তিশালী দিকগুলো কী ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর আগে থেকে ঠিক করে গেলে পরে পস্তাতে হবে না। সার্বিকভাবে অপ্রস্তুত থাকা: অবশ্যই জীবনবৃত্তান্তের অতিরিক্ত কপি সঙ্গে নেবেন। কলম ও নোটবুক নিতে ভুলবেন না। প্রয়োজনীয় সনদ, নম্বরপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্র কী সঙ্গে নিয়ে গেলে ভালো। আর শেভ করা, পরিপাটি করে চুল আঁচড়ানো, পরিষ্কার ও ইস্তিরি করা পোশাক পরার কথা নিশ্চয়ই বলে দিতে হবে না। নীরব বসে থাকা: সাক্ষাৎকার প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যখন সুযোগ আসবে আপনিও প্রশ্ন করুন। নীরব থাকাটা উচিত নয়। কি প্রশ্ন করবেন তা আগে থেকেই ঠিক করে নিলে ভালো। অতি আবেগী হওয়াআপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। যদি তাঁরা আপনাকে জিজ্ঞেস করেন তবে বলতে পারেন। তাই চাকরিসংক্রান্ত অভিজ্ঞতা বর্ণনাতেই স্থির থাকুন। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতেই যদি হয় তবে নিশ্চিত হয়ে নিন তা যথার্থ ও সময়োপযোগী কিনা।নিজেকে জাহির করা:সাক্ষাৎকার প্রক্রিয়া কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ প্রশ্ন-উত্তরে চলে না। অতীতের কাজ, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অনেক আলোচনাও হয়। কীভাবে আপনার যোগ্যতাগুলো প্রতিষ্ঠানের কাজে আসবে তা উঠে আসে। তাই বলে নিজেকে অতিরিক্ত জাহির করতে যাবেন না। ইয়াহু হটজবস অবলম্বনেপেশা-পরামর্শএ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)।মানবসম্পদ আমি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎকৌশলে স্নাতক।এ বছর উপযুক্ত কোনো চাকরি না পাওয়ায় বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছি। যেহেতু আমি বিভাগ পরিবর্তন করতে চাইছি, তাই আমার কাছে হিসাবরক্ষণ বা ফিন্যান্সের তুলনায় মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বেশিউপযুক্ত মনে হচ্ছে।আমি আমার পরবর্তী চাকরি জীবন এইচআরে গড়তে চাই। এতে কি কোনো সমস্যা হবে? সৌমিক তালুকদার, মিরপুর-১, ঢাকাপরামর্শ: প্রতিটি মানুষেরই একটি লক্ষ্য ঠিক করা উচিত এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত কাজ করে যাওয়া উচিত। প্রথমেই বলে নিই, যেকোনো চাকরির পারদর্শিতা সেই বিষয়ে চাকরির সময় এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে হয়ে থাকে। শিক্ষার মাধ্যমে সেই বিষয়ের নিয়মকানুন জানা হয়ে থাকে। আপনি যেহেতু মানবসম্পদ বিভাগে চাকরি-জীবন গড়তে চাচ্ছেন, আপনার উচিত হবে পড়াশোনার পাশাপাশি এই বিষয়ে চাকরি করছেন এমন অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলা। এ ছাড়াও বিভিন্ন ওয়েবসাইট, কেস স্টাডি ও সংশ্লিষ্ট ম্যাগাজিন অথবা বই পড়েও আধুনিক নিয়মকানুন সম্বন্ধে জেনে নিতে পারেন। যেহেতু আপনি এমবিএ করছেন, তাই আপনাকে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে বা গবেষণা প্রতিবেদন জমা দিতে হবে। আপনি ইন্টার্নশিপ বেছে নিন। ফলে সংশ্লিষ্ট বিষয়ে আপনার প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। কোনো প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত দেওয়ার আগে সুন্দরভাবে তাতে আপনার লক্ষ্য তুলে ধরুন। মানবসম্পদ যেহেতু প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যবস্থাপনা করে থাকে, তাই আপনার উপস্থাপনক্ষমতা সুন্দরভাবে গড়ে তুলুন। এ ছাড়া অন্যান্য প্রাথমিক দক্ষতার চর্চা করতে থাকুন। আপনি শুনে খুশি হবেন আমি নিজেও তড়িৎকৌশলে পড়াশোনা করে মানবসম্পদ বিভাগে পেশা গড়েছি।পরামর্শ দিয়েছেন—আরিফ শাহরিয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং মানবসম্পদ প্রধান, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডতড়িৎকৌশল আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে পদার্থবিজ্ঞানে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছি। আমি কি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তড়িৎকৌশলে ভর্তি হতে পারব? সে ক্ষেত্রে কোনো বিষয় মওকুফ পাব কি না।সোহেল, ফরিদপুরপরামর্শ: বিষয় পরিবর্তনের ক্ষেত্রে আপনার উচিত হবে আপনার পরিবার ও শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে নেওয়া। আপনি আপনার পারিবারিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্তটি নিতে পারেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা সরাসরি যোগাযোগ করে নিন। তবে আপনি যেহেতু পদার্থবিজ্ঞানে পড়াশোনা করছেন, তড়িৎ কৌশলের কয়েকটি বিষয়ের সঙ্গে আপনার বর্তমান পড়াশোনার মিল পাওয়া যাবে। তড়িৎকৌশলের কর্মক্ষেত্রে ব্যাপকতা বাড়ছে, কারণ বাংলাদেশ একটি তথ্যপ্রযুক্তিনির্ভর দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাই শক্তি প্রকৌশল, যোগাযোগ প্রকৌশল, ইলেকট্রনিক শিল্পপ্রতিষ্ঠানে কাজের চাকরির সুযোগ আছে। পরামর্শ দিয়েছেন—রাকিবুল মোস্তফা, বিভাগীয় প্রধান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, ইঞ্জিনিয়ারিং, ইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।