সাক্ষাৎকারে যাওয়ার ঠিক আগের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজ্ঞপ্রার্থীরা জানেন কীভাবে সাক্ষাত্কার দিতে হয়। এর জন্য যত আদবকেতা তাও জানা তাঁদের। এটাই স্বাভাবিক। বিপরীতও যে নেই, তা নিশ্চিত বলা যায় না। যোগ্যতা থাকার পরও আদবকেতা অজানা থাকায় অনেকেই চাকরি পান না। চাকরির সাক্ষাৎকারে যাওয়ার আগেই নিজেকে তৈরি রাখতে হবে। আপনি যা এবং যেমন ততটুকুই থাক আপনার জীবনবৃত্তান্তে। তাতে তথ্যগুলো এমনভাবে উপস্থাপন করুন এবং তথ্যগুলো সাজান, যা দেখে-পড়ে বোঝা যায় আপনার ব্যক্তিত্ব-মাত্রার অবস্থান। ভুল, বাড়তি তথ্য বা আপনি বোঝেন না, এমন বিষয়গুলো এড়িয়ে চলুন। সাক্ষাৎকার দিতে যাওয়ার আগে পরিপাটি পোশাক পরুন। আনুষ্ঠানিক (ফরমাল) পোশাক বলতে যা বোঝায়, এমন কিছুই নির্বাচন করুন। রংচঙে পোশাক এড়িয়ে চলুন।  প্রতিষ্ঠানেরও আছে কিছু আদবকেতা।সেসব জেনে নিন অভিজ্ঞকারও কাছ থেকে। কথা বলা, চালচলনে ভদ্রতার পাঠগুলো শিখে রাখা ভালো। গতানুগতিক অফিস বা করপোরেট প্রতিষ্ঠান যেভাবে চলে, যেসব নিয়মনীতি অনুসরণ করে, সে সবই মেনে চলুন। নিজেকে বাড়তিভাবে বা অত্যাধুনিক করে উপস্থাপন করতে যাবেন না। এতে হিতে বিপরীত ঘটার আশঙ্কাই বেশি। সব মিলিয়ে পা থেকে চুল পর্যন্ত আনুষ্ঠানিক ভাবটা ফুটিয়ে তুলুন। সাক্ষাৎকার দেওয়ার আগে শেষবারের মতো খেয়াল করুন, আপনার সাজসজ্জায় বাড়তি কিছু আছে কি না, যা আপনার জন্য বেমানান।তাহসিন রাশেদ