সাক্ষী জহির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না, তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল-২। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল এ আদেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইবু্যনাল Èনয়াদিগন্ত' ও Èদৈনিক সংগ্রাম' পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানতে পেরেছেন, সাক্ষী জহির উদ্দিন জালাল গত রোববার বিকেলে সেগুনবাগিচা এলাকায় মুজাহিদের আইনজীবী মুন্সি আহসান কবিরকে শারীরিকভাবে নির্যাতন করেছেন ও হুমকি দিয়েছেন। ট্রাইবু্যনাল মনে করেন, বিচারাধীন একটি মামলার আইনজীবীর সঙ্গে এ ধরনের আচরণ আদালত অবমাননার শামিল। তাই জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না, এর ব্যাখ্যা জানাতে আগামী ৫ জুন পর্যন্ত তঁাকে সময় দেওয়া হয়।