সাক্ষী শোয়েব নিরাপত্তা চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত চোরাচালান মামলার সাক্ষী সাবেক শিল্পসচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শোয়েব আহমেদ নিরাপত্তাহীনতার ভুগছেন বলে আদালতে জানিয়েছেন। আজ বুধবার সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে তিনি আদালতকে এ কথা জানিয়ে নিজের নিরাপত্তা দাবি করেন। শোয়েব আহমেদ বলেন, ‘অজ্ঞাত টেলিফোন থেকে আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দিয়ে আমাকে দুটি চিঠিও পাঠানো হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’শোয়েব আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আদালতকে জানিয়ে আমার নিরাপত্তা দাবি করেছি। এ ব্যাপারে থানায়ও সাধারণ ডায়েরি (জিডি) করব।’ দশ ট্রাক অস্ত্র আটক মামলায় আজ জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১১ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আজ তাঁদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়।