সাক্ষীকে সাঈদীর আইনজীবীদের তৃতীয় দিনের জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে জেরা করা হচ্ছে। আসামি পক্ষের আইনজীবীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাক্ষী মাহাবুবুল আলম হাওলাদারকে তৃতীয় দিনের মতো জেরা করছেন। সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল পৌনে ১০টার দিকে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়।