সাগর-রুনি হত্যা নিয়ে বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতন তদন্তের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করছেন সাংবাদিকেরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন সংগঠনের ব্যানারে সাংবাদিক নেতারা সমাবেশ করছেন। তাঁরা বিভিন্ন গণমাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠন করারও দাবি জানান।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ওমর ফারুক ও মহাসচিব শাবান মাহমুদ সমাবেশে উপস্থিত রয়েছেন।সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতন তদন্তের দাবিতে ৫ সেপ্টেম্বর আবার আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। এ জন্য সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তাঁরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ফের অবস্থান ও সমাবেশ করা হবে।কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন সাংবাদিকেরা। এ ছাড়া সাগর-রুনির হত্যাকাণ্ডের ঘটনায় এটিএন বাংলার চেয়ারম্যানকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে তথ্য আদায়ের দাবিতে ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলার সামনে সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে।