সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। দ্রুত তদন্তকাজ সম্পন্ন করা হবে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর মামলা তদারকি সেলের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নয়টি চাঞ্চল্যকর মামলা নিয়ে সভায় আলোচনা হয়েছে। এসব মামলা দ্রুত তদন্ত করা হচ্ছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া চাঞ্চল্যকর যেসব সাংবাদিক হত্যা মামলা রয়েছে, তারও দ্রুত নিষ্পত্তি করা হবে। এসব মামলার তদন্তও নিবিড়ভাবে করা হবে।