সাগর-রুনির হত্যাকারীরা সরকারের আশ্রয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীরা এখনো সরকারের আশ্রয়ে আছে। বিদ্যুত্ ও জ্বালানি খাতের দুর্নীতি তুলে ধরার চেষ্টা করায় তাঁদের হত্যা করা হয়েছে। আজ সোমবার সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক এ অভিযোগ করেন। জিয়া ব্রিগেড নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ফারুক বলেন, ‘হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে মনে করব, সরকার তাদের আড়াল করছে। গত পৌনে চার বছরে যত সাংবাদিক হত্যা করা হয়েছে, একদিন সব হত্যাকাণ্ডের বিচার হবে।’জয়নুল আবদিন ফারুক সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিল উপস্থাপন করে তা পাস করার আহ্বান জানান।