সাগর-রুনীর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনীর ব্যাংক হিসাবের সব তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। র‌্যাবের চাহিদা অনুযায়ি এসব তথ্য জানতে চাওয়া হয়।আজ বুধবার ব্যাংকগুলোর কাছে এসব তথ্য জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে সাংবাদিক দম্পতির কোন ব্যাংকে কত টাকা লেনদেন হয়েছে, জমা-উত্তোলন ও স্থিতি সংক্রান্ত তথ্য ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে জানাতে হবে।