সাগরে আমাদের ট্রলারটি নষ্ট হয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করছেন আলভী আহমেদ। নাটকে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?সেন্ট মার্টিনে এসেছি। এখানে ভ্যাকেশন ইলেভেন নামে ছয় পর্বের একটি নাটকে অভিনয় করছি। এটি পরিচালনা করছেন তন্ময় তানসেন। বন্ধুদের নিয়ে গল্প। কয়েকজন বন্ধু প্রতিবছর একসঙ্গে বেড়াতে বের হয়। তাদের প্রত্যেকের জীবনেই ঘটছে নানা ঘটনা। এসব ঘটনাই অন্য সব বন্ধুদের কাছ থেকে কাউকে দূরে সরিয়ে দেয়। মনে হচ্ছে, সামনে কোনো উৎসবে নাটকটি দেখানো হবে।শুটিং স্পট যেহেতু সেন্ট মার্টিন, নিশ্চয়ই অনেক মজা করছেন।বেশ কিছুদিন আগে টেকনাফে শুটিং করতে এসেছিলাম। কাজের ফাঁকে মাত্র কয়েক ঘণ্টার জন্য সেন্ট মার্টিনে এসেছিলাম। তখন ওইটুকু সময়ে দারুণ আনন্দ পেয়েছিলাম। এবার শুটিং করছি সেন্ট মার্টিনে। কিন্তু কাজের চাপে তেমন আনন্দ হচ্ছে না। তবে বৃহস্পতিবার তো বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। শুটিংয়ের জন্য সবাই মিলে দুটি ট্রলারে ছেড়া দ্বীপে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের ট্রলারটি নষ্ট হয়ে যায়। সাগরে তখন কী ঢেউ! ভাবছিলাম, এই বুঝি ডুবে যাচ্ছি। পরে অন্য একটি ট্রলার আমাদের ট্রলারটি টেনে তীরে নিয়ে আসে। অনেক ভয় পেয়েছিলাম।আজ তো ‘পুতুল নাচের ইতিকথা’ নাটকটি দেখানো হবে।এই ধারাবাহিকে আমার অংশটুকু শুরু হবে প্রথম দিকের কয়েকটি পর্ব প্রচারিত হওয়ার পর। নাটকটির শুটিং করেছিলাম গত বছরের মাঝামাঝি। আমার সঙ্গে ছিলেন মিলন, তিশা, রওনক। এ মাসে আবার শুটিং আছে। নাটকে বেশির ভাগ গল্পই গ্রামীণ প্রেক্ষাপটে, তবে আমার চরিত্রটি শহরের।আপনি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ওটার খবর কী?আশীষ খন্দকারের ছবিটির নাম তার কোনো নাম নেই। বেশির ভাগ কাজই শেষ। বাকিটুকুর কাজ হওয়ার কথা ছিল শীতে। শীত তো চলে গেল। হয়তো পরিচালকের অন্য কোনো পরিকল্পনা আছে। তবে এটা খুব ভালো কাজ হবে।