সাগরে জাপানি পরমাণু কেন্দ্রের পানি, চীনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ক্ষতিগ্রস্ত পরমাণু শক্তিচালিত বিদ্যুেকন্দ্রের দূষিত পানি সাগরের ফেলার পদক্ষেপে চীন উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সাগরের পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বেইজিং টোকিওর প্রতি আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শুক্রবার এ কথা জানিয়েছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই আজ এক বিবৃতিতে বলেন, ‘জাপানের প্রতিবেশী হিসেবে আমরা উদ্বেগ প্রকাশ করছি। আশা করছি যে জাপান আন্তর্জাতিক আইন অনুসারে কাজ করবে। একই সঙ্গে সাগরের পরিবেশ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে।’ তিনি আরও বলেন, ‘চীন জাপানের ঘটনাবলি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের মূল্যায়ন অব্যাহত রয়েছে। চীন বিষয়টিতে জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ অব্যাহত রাখবে।