সাগরে ডুবে ক্লোজআপ তারকা আবিদসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ তারকা আবিদ শাহরিয়ারসহ দুজন সাগরে ডুবে মারা গেছেন। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে কলাতলী পয়েন্টে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।আবিদ তাঁর তিন বন্ধু মোস্তাকিম, আশিক ও সোহেলকে সঙ্গে নিয়ে কক্সবাজারের কলাতলী পয়েন্টে গোসল করতে নামেন। কিছুক্ষণ পরে তাঁরা গুপ্ত খালে আটকা পড়েন। এরপর ডুবুরি দল আবিদ, মোস্তাকিম ও সোহেলকে উদ্ধার করে কক্সবাজার জেলা হাসপাতালে পাঠায়। ডুবুরি দল আশিককে উদ্ধার করতে পারেনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিদ, মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর সোহেল এখন সুস্থ।আবিদ শাহরিয়ার গতকাল বৃহস্পতিবার একটি সাংস্কৃতিক দলের সঙ্গে কক্সবাজার যান।