সাগরে তলিয়ে গেছে দক্ষিণ তালপট্টি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ বঙ্গোপসাগরের দক্ষিণ তালপট্টি দ্বীপের কোনো অস্তিত্ব বর্তমানে নেই! বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে ছোট্ট এই দ্বীপটি তলিয়ে গেছে বলে জানিয়েছেন ভারতের কয়েকজন বিজ্ঞানী। খবর বিবিসি অনলাইনের।হাঁড়িয়াভাঙ্গা নদীর মোহনার জনবসতিহীন এই ভূখণ্ডটি বাংলাদেশিদের কাছে দক্ষিণ তালপট্টি ও ভারতীয়দের কাছে নিউ মুর দ্বীপ হিসেবে পরিচিত। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওশানোগ্রাফিক স্টাডিজ জানায়, আকাশ থেকে সম্প্রতি নেওয়া কিছু চিত্রে দেখা গেছে, পুরো দ্বীপটি পানির নিচে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় ওই দ্বীপের পার্শ্ববর্তী দ্বীপগুলোও তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওশানোগ্রাফিক স্টাডিজের বিজ্ঞানীরা।