সাগরে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সার্ফিং পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ ছাত্র রিফাতের (২২) লাশ আজ রোববার উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় নয় কিলোমিটার দূরে নাজিরাটেক উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজানের কাছে হস্তান্তরের জন্য লাশটি থানায় রাখা হয়েছে।প্রসঙ্গত, সিলেটের বেসরকারি লিডিং বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র রিফাত গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হন। তিনি সিলেটের সদর উপজেলার তাঁতীপাড়া গ্রামের আবু আশরাফের ছেলে।সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মো. মোস্তফা কামাল জানান, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে রিফাতসহ পাঁচ ছাত্র নিখোঁজ হন। ডুবুরিরা আধা ঘণ্টা সাগরে তল্লাশি চালিয়ে চার ছাত্রকে উদ্ধার করে। তবে তখন রিফাতকে পাওয়া যায়নি। আজ সকালে রিফাতের লাশ জোয়ারের পানিতে নাজিরাটেক চরে ভেসে আসে।