সাগরের পিঠে ১১টি ছুরিকাঘাতের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি ছুরিকাঘাতের ফলেই নিহত হয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে এ কথা জানা গেছে।ময়নাতদন্তকারী চিকিত্সক সোহেল মাহমুদ আজ মঙ্গলবার প্রথম আলো অনলাইনকে জানান, সাগরের বুকের ডান পাশে বাঁটবিহীন অবস্থায় একটি ছুরির ফলা বিঁধেছিল। তাঁর পিঠে ১১টি, বুকে পাঁচ-ছয়টি, গলার দুই পাশে পাঁচটি, হাতে ও মাথায় একটি করে গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল। আর রুনির পেটে ছিল দুটি ছুরিকাঘাতের চিহ্ন। তাঁর নাড়ি বের হয়ে গিয়েছিল এবং চোখের পাতার ওপর আঘাতের চিহ্ন দুটি ছিল।গতকাল সোমবার সাগর ও রুনির ময়না তদন্তের প্রতিবেদন পুলিশের হাতে পৌঁছায়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।