সাজাপ্রাপ্ত জঙ্গি নেতা বেনাপোলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল শহরে ২০০৫ সালে সিরিজ বোমা হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইফুজ্জামান প্রবালকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-৬ এর একটি দল বেনাপোলের কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এবিএম জাহিদুল করিম প্রথম আলোকে বলেন, সাইফুল্লাহ জঙ্গি সংগঠন হিজবুত তাহ্রীর সক্রিয় কর্মী। সংগঠনটি নিষিদ্ধ করা হলে ‘তাওহীদের ডাক’ নামের আরেকটি জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করে। সাইফুল্লাহ ওই সংগঠনের বেনাপোলের শীর্ষ নেতা। তাঁর কাছ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম, পিস্তলের একটি ম্যাগাজিন ও কয়েকটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এবিএম জাহিদুল করিম আরও জানান, প্রথম আলোকে বলেন, পাখি ব্যবসার আড়ালে সাইফুল্লাহ ভারত থেকে চোরাই পথে অস্ত্র এনে তার দলের কর্মীদের হাতে তুলে দিত। বোমা হামলার পর থেকে তিনি নিজের এলাকা ছেড়ে পাখি ব্যবসায়ী পরিচয়ে সাইফুল্লাহ বোখারী নাম ধারণ করে বেনাপোলের কাগজপুকুর এলাকায় বসবাস শুরু করেন।