বিদ্রোহের ঘটনায় এক সাজার রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্টে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খারিজাদেশ দেন।বিদ্রোহের ঘটনায় বিচারের জন্য গঠিত চট্টগ্রামের বিশেষ আদালত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নায়েক মো. ইব্রাহিমকে ছয় বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার রায় দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইব্রাহিম গত ২২ মে হাইকোর্টে রিট আবেদনটি করেন। রিটের ওপর শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তত্কালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। জানা যায়, অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে আইনানুগ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্য হয়ে ব্যাটালিয়নের অস্ত্রাগার লুটের অভিযোগে ইব্রাহিমের সাজার রায় হয়।