সাজেদা চৌধুরীসহ ১০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান স্বাধীনতা পদকের জন্য মনোনীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১০ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে। প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমী এবার সম্মানজনক এ পুরস্কার পাচ্ছে। আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সংস্কৃতিতে ওয়াহিদুল হক (মরণোত্তর), আলমগীর কবির (মরণোত্তর) ও ফেরদৌসী প্রিয়ভাষিণী; শিক্ষায় অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও অধ্যাপক যতীন সরকার; সাহিত্যে মুস্তাফা নূরউল ইসলাম ও রোমেনা আফাজ (মরণোত্তর); স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এ কে এম সামসুল হক খান (মরণোত্তর), সৈয়দা সাজেদা চৌধুরী ও বেলাল মোহাম্মদকে মনোনীত করা হয়েছে।২৬ মার্চের আগে মনোনীতদের আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। তথ্য বিবরণী।