সাজেদার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদেশ ১৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানির বিষয়ে আদেশের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বুধবার এ শুনানি হয়।শুনানিতে অংশ নেন সাজেদা চৌধুরীর আইনজীবী আবদুল বাসেদ মজুমদার ও আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম।শুনানিতে তাজুল ইসলাম বলেন, ‘সৈয়দা সাজেদা চৌধুরী সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন আইনপ্রণেতা। তিনি কী করে চলমান কোনো বিচার কার্যক্রমের বিষয়ে এমন মন্তব্য করেন? তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ না আনলে ট্রাইব্যুনালের ভূমিকা প্রশ্নবিদ্ধ হতে পারে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের মন্তব্য জনগণকে প্রভাবিত করতে পারে এবং বিচার নিয়ে জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।’এর বিরোধিতা করে আবদুল বাসেত মজুমদার বলেন, ‘তিনি (সাজেদা চৌধুরী) যে মন্তব্য করেছেন, তা জনগণের মত হিসেবে প্রকাশ করেছেন মাত্র। তাঁর ওই বক্তব্যে বিচার, বিচারক ও সাক্ষীদের বিষয়ে কোনো কিছু বলা হয়নি।’আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম গত ৫ আগস্ট ট্রাইব্যুনালে সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। সেখানে তিনি বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী গত ২৭ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে বলেছেন, ‘একাত্তরে রাজাকারেরা আইন মেনে নির্যাতন করেনি। কাজেই এত আইন দেখলে হবে না। বসে বসে আইন কপচালে হবে না। আগেই দু-একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন কপচানি বন্ধ হবে।’ সাজেদার এ বক্তব্যকে আদালত অবমাননার শামিল বলে আখ্যায়িত করেন তাজুল ইসলাম।