সাজেদার মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাজেদা চৌধুরীর করা এক বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ওই মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। তিন সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০০৮ সালের ১০ জুলাই রমনা থানায় সাজেদার বিরুদ্ধে ওই মামলা করেছিল দুদক। এতে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আনা হয়। চলতি মাসের ১৪ অক্টোবর সাজেদা চৌধুরী এই মামলা বাতিলের আবেদন করেন হাইকোর্টে। তাঁর পক্ষে আদালতে শুনানি করেন এম আমীর-উল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।