সাড়ে চার হাজার ইয়াবা বড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে চার হাজারের বেশি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার হ্নীলা চৌধুরীপাড়ার চিমং চে এ (২৮) ও রেমাই থেই (১৮)। আজ সোমবার সকাল সাতটার দিকে তাঁদের আটক করা হয়।বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদীপথে উপজেলার চৌধুরীপাড়া বেড়িবাঁধ এলাকা দিয়ে একটি ইয়াবা বড়ির চালান আসার খবর পান হ্নীলা বিওপির বিজিবির জওয়ানেরা। এ সময় ওই ফাঁড়ির টহলদলের সদস্যরা একটি নৌকাসহ দুজনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ওই নৌকা থেকে চার হাজার ৬১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।