সাড়ে নয় ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। নয় ঘণ্টা পর সকাল আটটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের রেডিও টেলিফোন অপারেটর মাহমুদ হোসেন ও পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উল্লাহ খান প্রথম আলো ডটকমকে জানান, ফেরি চলাচল বন্ধ হওয়ার কিছু সময় আগে দৌলতদিয়া ঘাট থেকে দুটি ও পাটুরিয়া ঘাট থেকে তিনটি ফেরি ছেড়ে যায় এবং কুয়াশার কারণে সামনে এগোতে না পারায় পদ্মার মাঝখানে নোঙর করে থাকতে বাধ্য হয়। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে তিনটি ও পাটুরিয়া প্রান্তে দুটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়।ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে প্রায় ৪০০ ও পাটুরিয়া ঘাটে ৬০০-এর বেশি যানবাহন আটকে পড়ায় রাতভর তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।