সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই যানজট ছিল।সকাল সাতটার দিকে দাউদকান্দির বারোপাড়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে দাউদকান্দি বিশ্বরোড থেকে রায়পুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর দাউদকান্দির বিশ্বরোড থেকে রায়পুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। সকাল সোয়া ১০টার দিকে দাউদকান্দি হাইওয়ে পুলিশ কুমিল্লা থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি সরালেও যানজট অব্যাহত ছিল। পরে দুপুর দুইটার পরে যান চলাচল স্বাভাবিক হয়।