সাত জেলার ৭২ ইউপিতে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত জেলার ৭২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। পিরোজপুর সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে নিজের ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে আরিফুল ইসলাম নামের এক ভোটারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৬টি ইউপি, পিরোজপুর সদরের চারটি, জিয়ানগরের তিনটি, ভোলার চরফ্যাশনের নয়টি, তজুমদ্দিনের তিনটি, মনপুরার দুটি, ঝালকাঠির নলছিটির ১০টি, বাগেরহাট সদরের ১০টি, কচুয়ার সাতটি, কক্সবাজারের টেকনাফের চারটি ইউপি এবং লক্ষ্মীপুরের কমলনগরের চারটি ইউপিতে ভোট গ্রহণ হয়েছে।আমাদের টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চার ইউনিয়ন পরিষদ—সেন্ট মার্টিন দ্বীপ, বাহারছড়া, হোয়াইক্যং ও টেকনাফ সদরে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।আমাদের পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি কেন্দ্রে নিজ ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে আরিফুল ইসলাম নামের এক ভোটারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।