সাত দফা দাবিতে তেল গ্যাস কমিটির নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সাত দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্যসচিব আনু মোহাম্মদ এ কর্মসূচি ঘোষণা করেন। কমিটির সদস্যরা পাঁচটি দলে ভাগ হয়ে সারা দেশে কর্মসূচি চালাবেন। ২৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষার ব্যাপারে কমিটির সদস্যরা দেশবাসীর কাছ থেকে মতামত সংগ্রহ করবেন। ২৭ তারিখ মুক্তাঙ্গন থেকে এই জনমত সংগ্রহ শুরু হবে। এরপরে ঢাকা-পঞ্চগড়, ঢাকা-মংলা, ঢাকা-সুনামগঞ্জ, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-বরগুনায় জনমত সংগ্রহ করা হবে। ১৯ জুলাই কেন্দ্রীয় প্রতিনিধিদের নিয়ে কমিটি সারা দেশে র‌্যালির আয়োজন করবে। এ ছাড়া ২৬ আগস্ট কমিটি দেশে ফুলবাড়ী দিবস পালন করবে। এ ছাড়া আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর কমিটি বঙ্গোপসাগরের দিকে লংমার্চ করবে। ইউএনবি।