৭ জানুয়ারি এবিসি রেডিওর তৃতীয় বর্ষপূর্তি হচ্ছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এক ঝুড়ি গান [২০.০০-২৩.০০]: ব্যান্ডদের লাইভ গান নিয়ে আজ থাকছে এবিসি রকার্স। পরের পাঁচ দিন থাকছে বিদেশি গানের সুরে বিদেশি বন্ধুরা, লোকশিল্পীদের আয়োজনে লোকগানের মেলা, একক শিল্পীদের বাজনায় সুরেলা ঝংকার, এবির সব লাইভ গল্প-গানে এ বি অ্যান্ড এলআরবি আর সূরের মূর্ছনায় সুরে সুরে গানে গানে। উৎসবের রাত [২৩.০০-০২.০০]: আজ থেকে প্রতিদিন রাত ১১টা থেকে দুইটা পর্যন্ত প্রচারিত হবে অনুষ্ঠানটি। আজ রাতে থাকছে শুরুতেই ভালোবাসা। আরও আছে শব্দগল্পদ্রুম ও গিটার নেভার লাইজ। পরের তিন দিন লাইভ আমেজে থাকছে রেনেসাঁ, তিন বছরে ক্যাফে লাইভ আর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। ৭ জানুয়ারি জন্মদিনে এবিসি রেডিওতে সারা দিন থাকছে প্রিয় শিল্পীদের আনাগোনা, আড্ডা আর শ্রোতাদের সরাসরি অংশগ্রহণে খোলা জানালা। রাত ১১টার খবরের পর থাকছে এবিসির নিজস্ব ব্যান্ড আয়নার লাইভ পরিবেশনা। এ ছাড়া ২৪ ঘণ্টা সজাগ থাকছে এবিসি রেডিওর বার্তা কক্ষ। সর্বশেষ সব সংবাদ থাকছে প্রতি ঘণ্টার এবিসি খবর-এ। বিজ্ঞপ্তি।