সাত দিনের মধ্যে চিনি ও তেলের দাম পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে চিনি ও ভোজ্য তেলের দাম পুুনর্নির্ধারণ করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে চিনি ও ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি এ কথা বলেন। বাণিজ্যসচিব বলেন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করে দাম পুনর্নির্ধারণ করবেন। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে খুচরা বাজারে সয়াবিন তেল ১০৯ টাকা, চিনি ৬৫ টাকা ও পাম অয়েল ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।