সাত দিনের মধ্যে হরতাল প্রত্যাহার করতে খালেদাকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা আগামী ২৭ জুনের হরতাল প্রত্যাহারের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি তিন সাধারণ নাগরিকের পক্ষে ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম কামালউদ্দিন মিয়া এই নোটিশ পাঠান।নোটিশে আগামী সাত দিনের মধ্যে হরতাল প্রত্যাহার করতে বলা হয়েছে। নতুবা সংশ্লিষ্ট আদালতে রিট দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়, হরতাল চলাকালে লোকজন ভোগান্তিতে পড়ে। দোকান-পাট, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। তাই হরতাল প্রত্যাহারের জন্য নোটিশটি পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।আইনি নোটিশটি পাঠান আজিজুল হক পাটোয়ারি, এম এ ইসলাম ও মাহাবুব আলম চৌধুরী নামের তিন ব্যক্তি।প্রসঙ্গত, ১৯ মে রাজধানীর পল্টন ময়দানে বিএনপির মহাসমাবেশ থেকে হরতালের ডাক দেন খালেদা জিয়া।