সাত বছর বয়সে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিশিগানে সাত বছরের একটি ছেলে প্রায় ২০ মাইল গাড়ি চালানোর পর তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মোটরযানের অবৈধ ব্যবহারের অভিযোগও আনা হয়েছে। পুলিশ বলেছে, এত ছোট শিশুকে গাড়ি চালাতে দেখে তারা তাকে আটক করে। ছেলেটি তার মা ও সৎবাবার সঙ্গে থাকে। আপন বাবাকে দেখার জন্য সে গাড়ি নিয়ে রওনা হয়েছিল। পুলিশ কর্মকর্তা জেমি লেয়ারম্যান বলেছেন, ‘বাচ্চাটি শুধু কাঁদছিল আর বলছিল, “আমি বাবার কাছে যাব।”’ হিউরোন কাউন্টির সরকারি কৌঁসুলি টিম রুটকোভস্কি বলেছেন, তাঁরা শিশুটি ও তার পরিবারের সদস্যদের কাউন্সেলিং করানোর মতো সহায়তা দেওয়ার পক্ষে। এপি