সাত বিচারপতির সই, ত্রয়োদশ সংশোধনী বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ে সই করেছেন আপিল বিভাগের সাতজন বিচারপতি। আজ রোববার রাত ১০টার দিকে তাঁরা ওই রায়ে সহ করেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষিত হলো। রায়ে স্বাক্ষরকারী ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা সাত বিচারপতি রায়ে সই করেছি।’সূত্র জানায়, সন্ধ্যার পর বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কক্ষে একে একে আসতে থাকেন রায় ঘোষণাকারী বিচারপতিরা।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সই হওয়ার পর পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হবে।গত বছরের ১০ মে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তত্কালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। সংক্ষিপ্ত আদেশে বলা হয়, ‘সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন, ১৯৯৬ (আইন-১: ১৯৯৬) এখন থেকে বাতিল ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হলো।’এর আগে গত বৃহস্পতিবার রায় ঘোষণাকারী প্রধান বিচারপতি খায়রুল হক বাংলায় তাঁর লেখা ৩৪২ পৃষ্ঠার রায়ে সই করেন। পরে তা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল বিভাগের অপর ছয় বিচারপতি আজ সই করায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেল।পূর্ণাঙ্গ রায় দেখতে এখানে ক্লিক করুন