সাত বিভাগে মহাসমাবেশের ঘোষণা দিলেন আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী আগামী ১০ থেকে ২৫ মে পর্যন্ত ছয়টি বিভাগে মহাসমাবেশ আর ২৭ মে ঢাকায় মহাসমাবেশ, ২০ এপ্রিল ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেছেন। আর মুক্তি না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি তিনি দিয়েছেন।আজ সোমবার হরতাল শেষে মুফতি ফজলুল হক আমিনী লালবাগ মাদ্রাসায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।আজকের হরতাল গত আড়াই বছরের সবচেয়ে সফল হরতাল উল্লেখ করে আমিনী বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।’ আদৌ আর কোনো দিন তারা ক্ষমতায় আসবে কি না, সে ব্যাপারেও তিনি সন্দেহ প্রকাশ করেন।আমিনী বলেন, আজকের হরতালে সারা দেশে ২৭৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের হামলায় আহত হয়েছে ২০০ জন। এর মধ্যে গুরুতর আহত ৮৫ জন।শেখ হাসিনাকে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা কেবল আর মাদ্রাসায় থাকব না। এখন থেকে মাঠও আমাদের দখলে থাকবে।’নারীনীতি বাতিল না করলে কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি দিয়েছি। এর পরও সরকার তাদের অবস্থান থেকে সরে না এলে হরতাল থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’