সাত মাসে রাজস্ব আদায় প্রায় ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরের (২০১০-১১) প্রথম সাত মাসে ৩৯ হাজার ৯১৪ কোটি ৯৬ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে।আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা। বর্তমান ধারা অব্যাহত থাকলে এ লক্ষ্যমাত্রা পূরণ হবে।সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৮৬ হাজার ৩৫৯ জন নতুন করদাতা শনাক্ত করা সম্ভব হয়েছে। আর এই অর্থবছরে জরিপ কার্যক্রমের মাধ্যমে নতুন পাঁচ লাখ করদাতাকে কর নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।আরেক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তি পর্যায়ে টিআইএন (কর পরিচিতি নম্বর) ধারীর সংখ্যা ২৮ লাখ। তবে টিআইএনধারী সব করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন না। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত আট লাখ ৫১ হাজার ৪৬৯ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভ্যাট আইন-১৯৯১ সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই নতুন ভ্যাট আইনের খসড়া চূড়ান্ত করা সম্ভব হবে।জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দাতা দেশ ও সংস্থার নিকট থেকে বাংলাদেশ ৩৫৫৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ মওকুফ পেয়েছে।শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ৭৫১ মার্কিন ডলার। বিগত জোট সরকারের প্রথম দিকে এর পরিমাণ ছিল ৩৭৮ মার্কিন ডলার। আর তাদের শেষদিকে ছিল ৪৭৬ মার্কিন ডলার।