সাত শ্রমিকনেতার আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক বিক্ষোভের ঘটনায় দায়ের করা সাতটি মামলায় সাত শ্রমিকনেতার আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। চারটি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত এবং তিনটি মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়।আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।জামিনপ্রাপ্তরা হলেন মাহবুবুর রহমান ইসমাইল, বজলুর রশিদ ফিরোজ, মোশরেফা মিশু, বাহারাইন সুলতান, কে এম রুহুল আমিন, তুহিন চৌধুরী ও খায়রুল মামুন। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, আদালত তা জানতে চেয়ে রুল জারি করেছেন।জানা যায়, সম্প্রতি শ্রমিক বিক্ষোভের ঘটনায় গত ৩০ জুলাই ভাঙচুর, চশমার দোকান থেকে চশমা ছিনতাই ও লুটপাটের অভিযোগে আশুলিয়া থানায় একটি, আদাবর থানায় দুটি, তেঁজগাও থানায় তিনটি এবং গুলশান থানায় একটি মামলা করা হয়। আজ শ্রমিকনেতারা এসব মামলায় হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান।আদালতে শ্রমিকনেতাদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন সারা হোসেন ও কে এম হাফিজুল আলম।কে এম হাফিজুল আলম প্রথম আলোকে জানান, হাইকোর্ট পৃথক সাত মামলায় সাত শ্রমিকনেতাকে আগাম জামিন মঞ্জুর করেছেন।