সাতকানিয়ায় গাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানি এলাকার খাল থেকে আজ শনিবার সকালে পুলিশ আবদুল হাকিম ওরফে প্রাণ হাকিমের (৪২) লাশ উদ্ধার করেছে। তিনি গাছ ব্যবসায়ী ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায়ী হাকিম ও তাঁর ব্যবসায়িক অংশীদার কামাল হোসেন গতকাল থেকে নিখোঁজ। আজ হাকিমের লাশ পাওয়া গেলেও কামালের এখনো সন্ধান মেলেনি। এঁরা দুজনই স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁরা জামায়াতের স্থানীয় সাবেক সাংসদ শাজাহান চৌধুরীর সমর্থক।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকালে পুলিশ আবদুল হাকিমের লাশ উদ্ধার করে। তাঁকে হত্যার বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে বাগান নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।