সাতকানিয়ায় সিএনজি মাইক্রোবাসে আগুন লেগে নিহত ৩, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর আহত হয়েছে আরও চারজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। মাইক্রোবাসটিতে মোট সাতজন যাত্রী ছিল।প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি ঢাকার টঙ্গী থেকে কক্সবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাতকানিয়ার কেরানীহাটে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গাড়ির সিএনজি সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়। দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। লাশগুলো আগুনে এমনভাবে পুড়ে গেছে যে তাঁরা পুরুষ না নারী তা বোঝার কোনো উপায় নেই। তিনি আরও বলেন, আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।